1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

মুন্সিগঞ্জ তিনটি আসনে জনগণের ভোটে নির্বাচিত ধানের শীষের প্রার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৫ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী:-

মুন্সিগঞ্জ জেলা ত্রয়োদশ জাতীয় সংসদীয় তিনটি আসনে জনগণের ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হলেন যারা প্রতিদ্বন্দ্বীতায়। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মুন্সিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী বেসরকারিভাবে তাদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন।

(মুন্সীগঞ্জ-১ আসন) সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-১ আসনে ১ লাখ ৬৭ হাজার ৫৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৮ ভোট। 

(মুন্সীগঞ্জ-২ আসন) টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-২ আসনে ১ লাখ ২৪ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের মনোনীত প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। 

(মুন্সীগঞ্জ-৩ আসন) মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো.কামরুজ্জামান। তিনি কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটির বিদ্রোহী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট। এ আসনে জামাত সমর্থীত,বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী নুর হোসাইন নুরানী পেয়েছেন ৫৪ হাজার ৪৫৬ ভোট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park