1. admin@dailyprotidinerbarta.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন মুন্সিগঞ্জে আলোচিত আরিফ হত্যা মামলার আসামি এনায়েতের জামিন আরিফ। সাংবাদিক কল্যাণ পরিষদ (SKP) কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সচিব হলেন মো. সুজন মুন্সীগঞ্জে খসড়া খতিয়ান প্রস্তুত হলেও এসিল্যান্ড কার্যালয়ে ঝুলে আছে নামজারি আবেদন সিদ্ধিরগঞ্জ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের আহ্বান মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

মুন্সিগঞ্জে আলোচিত আরিফ হত্যা মামলার আসামি এনায়েতের জামিন আরিফ।

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জ পৌরসভার চর শিলমন্দি গ্রামের আরিফ হোসেন হত্যা মামলার এজাহারনামীয় আসামি এনায়েত মিয়ার (৪০) জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ আদেশ দেন।

আসামি এনায়েত মিয়া মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদের ছোট ভাই। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, এর আগে এনায়েত মিয়া উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করলে গত ৯ আগস্ট তাঁকে ছয় সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়। জামিনের মেয়াদ শেষে রোববার তিনি নিম্ন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চর শিলমন্দি গ্রামের মৃত মতিন বেপারীর ছেলে আরিফ হোসেন (৩৭) পেশায় কসাই ছিলেন। মাংস বিক্রির পাওনা ৪৯ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। গত ৩ জুন তাঁকে ও তাঁর ভাইকে খুঁজতে গিয়ে আসামিরা হুমকি দিয়ে চলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এরপর ১৪ জুন ভোরে মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জসিমনগর এলাকার একটি অনাবাদি জমি থেকে আরিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত আরিফের মা ফরিদা বেগম বাদী হয়ে ১৪ জুন মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় এনায়েত মিয়াকে এজাহারে ২ নম্বর আসামি করা হয়েছে।

এদিকে, এনায়েতের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে তাঁদের ওপর হামলা ও হুমকির অভিযোগ করেছেন নিহত আরিফ বেপারীর বোন সিমা আক্তার। তিনি বলেন, কোর্টের ভেতরে এনায়েতের গ্রেপ্তারের পর এনায়েতর লোকজন মতিন, নাহিম ও বাপ্পিসহ কয়েকজন তাঁদের ওপর হামলার চেষ্টা ও হুমকি দিয়েছেন। এ সময় তাঁর এক ভাইকেও পুলিশি হস্তক্ষেপের মধ্যে হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সিমা আক্তারের দাবি, ঘটনার সময় আদালত প্রাঙ্গণে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। বিষয়টি যাচাই করে সত্যতা বের করা সম্ভব বলেও জানান তিনি। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলা ও হুমকির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park