1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

ফিরোজ শাহী,নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি মুন্সীগঞ্জ জেলা সফর করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকালে তিনি মুন্সীগঞ্জে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম।
পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক জনাব এ কে এম ইরাদত। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফী।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবা, প্রশাসনিক কার্যক্রম এবং জেলার সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় জেলার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলার চলমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং জনকল্যাণে প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুন্সীগঞ্জকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সিভিল সার্জন, পৌর প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park