1. admin@dailyprotidinerbarta.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন মুন্সিগঞ্জে আলোচিত আরিফ হত্যা মামলার আসামি এনায়েতের জামিন আরিফ। সাংবাদিক কল্যাণ পরিষদ (SKP) কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সচিব হলেন মো. সুজন মুন্সীগঞ্জে খসড়া খতিয়ান প্রস্তুত হলেও এসিল্যান্ড কার্যালয়ে ঝুলে আছে নামজারি আবেদন সিদ্ধিরগঞ্জ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের আহ্বান মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ কার্ড না পেলে নির্বাচন কাভারেজ বর্জনের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:-

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার প্রদানের প্রচলিত পদ্ধতি পুনর্বহাল এবং নির্বাচন কমিশনের নতুন নীতিমালা সংশোধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নেতৃবৃন্দ।

বৈঠক শেষে তারা অভিযোগ করেন, গণমাধ্যম সংশ্লিষ্ট কোনো সংগঠন, সাংবাদিক প্রতিনিধি কিংবা সংবাদপত্র মালিকদের সঙ্গে আলোচনা না করেই নির্বাচন কমিশন এককভাবে একটি অনলাইন অ্যাপ চালু করেছে। ওই অ্যাপের মাধ্যমে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার প্রদানের উদ্যোগ নেওয়া হলেও সেটি কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। ফলে সারা দেশে সাংবাদিকদের পরিচয়পত্র ও স্টিকার প্রাপ্তিতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বলেন, “নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা না করে বরং তাদের সামনে কৃত্রিম জটিলতা তৈরি করা হচ্ছে। আমরা আগামী রোববারের মধ্যে পূর্বের প্রচলিত নিয়মে সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি দ্রুত এই সমস্যার সমাধান না করে, তাহলে সাংবাদিক নেতারা বসে কঠোর কর্মসূচি ও সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

ব্রিফিংয়ে নেতারা স্পষ্ট করে জানান, সাংবাদিকদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত না হলে তারা নির্বাচন ও ভোট কাভারেজ বর্জনের সিদ্ধান্ত নিতে পারেন। এতে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা বলেন, নির্বাচন কমিশনের নেওয়া একতরফা সিদ্ধান্ত ও অকার্যকর প্রযুক্তিনির্ভর ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করে সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধান দিতে হবে।

ব্রিফিংয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park