1. admin@dailyprotidinerbarta.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন মুন্সিগঞ্জে আলোচিত আরিফ হত্যা মামলার আসামি এনায়েতের জামিন আরিফ। সাংবাদিক কল্যাণ পরিষদ (SKP) কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সচিব হলেন মো. সুজন মুন্সীগঞ্জে খসড়া খতিয়ান প্রস্তুত হলেও এসিল্যান্ড কার্যালয়ে ঝুলে আছে নামজারি আবেদন সিদ্ধিরগঞ্জ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের আহ্বান মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

সাংবাদিক কল্যাণ পরিষদ (SKP) কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সচিব হলেন মো. সুজন

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১১৯ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী:

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (SKP)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সমাজ কল্যাণ বিষয়ক সচিব পদে নির্বাচিত হয়েছেন মুন্সিগঞ্জ জেলার সমন্বয়ক ও দৈনিক আলোর সকাল পত্রিকার স্পেশাল রিপোর্টার সাংবাদিক মোঃ সুজন বেপারী।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজিঃ নং ৭১৬১ (৩৪৯) ০৭ সাংবাদিক কল্যাণ পরিষদ (এসকেপি)-এর কেন্দ্রীয় কমিটি ১০১ সদস্যবিশিষ্ট করা হয়েছে আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটির মাধ্যমে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত অধিকার ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ দিকনির্দেশনা করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং সিনিয়র যুগ্ম -মহাসচিব মোঃ আঃ মান্নান-এর সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে মোঃ সুজন বেপারী কে সমাজ কল্যাণ বিষয়ক সচিব পদ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ দায়িত্ব পাওয়ায় সাংবাদিক মোঃ সুজন বেপারী সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্ব তাঁর জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও বটে। সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (এসকেপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ্ মোঃ সারওয়ার জাহান এবং সিনিয়র যুগ্ম -মহাসচিব মোঃ আঃ মান্নানের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সংগঠনের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”

এদিকে, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহকর্মীরা মোঃ সুজন বেপারীকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সমাজ কল্যাণ বিষয়ক সচিব পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park