1. admin@dailyprotidinerbarta.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন মুন্সিগঞ্জে আলোচিত আরিফ হত্যা মামলার আসামি এনায়েতের জামিন আরিফ। সাংবাদিক কল্যাণ পরিষদ (SKP) কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সচিব হলেন মো. সুজন মুন্সীগঞ্জে খসড়া খতিয়ান প্রস্তুত হলেও এসিল্যান্ড কার্যালয়ে ঝুলে আছে নামজারি আবেদন সিদ্ধিরগঞ্জ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের আহ্বান মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

সিদ্ধিরগঞ্জ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের আহ্বান

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথ তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। একই সঙ্গে অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দুলাল চন্দ্র দেবনাথের দাবি, অ্যাডভোকেট মিজানুর রহমান সবুজ তাঁর নথিভুক্ত ভলিউমে পর্যাপ্ত জায়গা না থাকা সত্ত্বেও অতিরিক্ত জায়গা অন্তর্ভুক্ত করার জন্য তাঁর ওপর চাপ প্রয়োগ করেন। বিষয়টি সরকারি বিধি ও নীতিমালার পরিপন্থী মনে হওয়ায় তিনি এতে সম্মতি দেননি। এর পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দুলাল চন্দ্র দেবনাথ বলেন, “আমি সরকারি আইন ও বিধিবিধান মেনে দায়িত্ব পালন করে আসছি। কোনো অনৈতিক কাজে জড়িত নই। অথচ অনৈতিক কাজে সহযোগিতা না করায় আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক ও পেশাগতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

একজন সেবাগ্রহীতা জানান, “আমরা যতবার তাঁর কার্যালয়ে সেবা নিতে গিয়েছি, ততবারই সরকারি আইন ও নিয়ম মেনে সেবা পেয়েছি। আমার নিজের দুটি জমির নামজারি তাঁর কার্যালয়ের মাধ্যমে সরকারি নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে। সেবা নিতে গিয়ে কোনো অনিয়মের সম্মুখীন হইনি। তাঁর আরও বেশ কিছু ভালো কাজের অভিজ্ঞতাও আমাদের রয়েছে।”
সেবাগ্রহীতাদের মতে, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা অবশ্যই গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। তবে অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে দোষী সাব্যস্ত করা সমীচীন নয়।
অন্যদিকে, অ্যাডভোকেট মিজানুর রহমান সবুজের বিরুদ্ধে দুলাল চন্দ্র দেবনাথের উত্থাপিত অভিযোগের সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে অভিযোগকারী পক্ষের বক্তব্য, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাইয়ের মাধ্যমেই প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে একদিকে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে, অন্যদিকে ভূমিসেবা কার্যক্রমের স্বচ্ছতা ও জনগণের আস্থা বজায় থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park