1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

উত্তরায় গাড়ি চাপায় দুই সাংবাদিকের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

মোঃ ফিরোজ শাহী,নিজস্ব প্রতিনিধি:-

ঢাকা বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ খ্রী: বিশ্ব কাপ ফুটবল খেলা দেখে মোটর সাইকেলে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরা জসিমউদ্দীন এলাকায় গাড়ি চাপায় প্রাণ হারিয়েছেন ঢাকার দুই সাংবাদিক। এরা হলেন দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের সাংবাদিক সাকিবুল হাসান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকার কুর্মিটোলা হাসপাতালে রোগী নিয়ে যাওয়া
দৈনিক কালের কন্ঠের বরগুনার বামনা উপজেলা প্রতিনিধি মনোতোষ হালদারের ফেসবুক পোস্টে লিখেছেন ‘সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু চোখের সামনে দেখে নিজেকে আর স্থির রাখতে পারছি না।

একজন আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল আলম অন্যজন সংবাদ দিগন্ত পত্রিকার রিপোর্টার সাকিবুল হাসান আমি তাদের চিনি না। রাত ৩টা ৪০ এর দিকে আমি আমার নিকট আত্মীয়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে ভর্তি ছিলাম। এই সময়ে দুজন দুর্ঘটনার রোগী দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেলো। মিনিট ১০ এর মধ্যে শুনি তারা দুজনেই মারা গেছেন। কৌতুহল নিয়ে জানতে চাই তারা কি করেন। সাথের এক লোক জানায় তারা দু’জনই সাংবাদিক। আমার সহকর্মী শুনে সেখানে তাদের দেখতে একটু এগিয়ে যাই। কি মর্মান্তিক দুর্ঘটনা ভাষায় প্রকাশ করতে পারছিনা। দু’জনের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাম ঠিকানা জানতে চায়। তখন একজন আনসার সদস্যকে বলি পকেটে হয়তো আইডি কার্ড থাকতে পারে। আনসার সদস্যরা পকেটে আইডি কার্ড পায়। তাদের সাথে কোন স্বজন ছিলো না, দুজনই যুবক৷ তাদের কুর্মিটোলা নিয়ে আসে তারাও ওই নিহতদের অপরিচিত।

ওই দুই যুবক জানায়, রাজধানীর জসীম উদ্দিন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তারা হয়তো সেমি ফাইনাল ফুটবল খেলায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ দেখে উত্তরা থেকে বাসায় ফিরছিলো। এমন সময় জসীমউদ্দিন এলাকায় একটি বাস তাদের মটর সাইকেলটিকে সামনা সামনি ধাক্কা দেয়।

ওই দুই যুবক জানায় দুর্ঘটনার অদূরে কয়েকজন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দাড়িয়ে ছিলেন। দুর্ঘটনাটি দেখে ওই দুই যুবক তাদের ডাকলেও তারা কাছে আসে নি।

মরদেহ দুটি এখন রাত ৪টা ৪৮ এখনও হাসপাতালের বারান্দায় পরে আছে। হয়তো তার স্বজনরা এখনো জানে না তার পরম বান্ধব আর এই পৃথিবীতে নেই।
জীবনটা এমনই কখন চলে যাবে কেউ জানে না।

টঙ্গীর সাংবাদিক আবুল হাসান সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে জানিয়েছেন নিহত সাংবাদিক সাকিবুল হাসান উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে সাংগঠনিক সম্পাদক এবং রবিউল আলম রাজু সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। আগামী শনিবার ১৮ জুলাই ভোটের দিন ছিলো।

এদিকে এই দুই সাংবাদিকের মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে তা খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, ঘটনার অদূরে সাধারণ লোকজন ছিলো। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও ছিলো। তবে কেনো তারা এমন একটি ঘটনা দেখেও এগিয়ে এলোনা, বিষয়টি তদন্ত হওয়া উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park