1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

ডেক্স নিউজ:-

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম হয়েছে। যে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বারবার হোঁচট খেয়েছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই গণতান্ত্রিক শাসনব্যবস্থা কার্যকর করতে না পারলে চলমান গণতন্ত্র ভবিষ্যতে টিকে থাকার সম্ভাবনা থাকবে না।’
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ঢাকাস্থ নেত্রকোণা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘১৬৮৮ সালে গ্লোরিয়াস রেভ্যুলেশনের মাধ্যমে সর্বপ্রথম ইংল্যান্ডে পার্লামেন্টারি ডেমোক্রেসির ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এরপর অস্ট্রেলিয়া, কানাডা, ভারত ও নিউজিল্যান্ডসহ বিশ্বের অনেক দেশ সংসদীয় গণতন্ত্র চর্চা করে আসছে। যে দেশে এই সংসদীয় গণতন্ত্রের চর্চা যত বেশি নিয়মতান্ত্রিক ও মসৃণ হয়েছে, সেই দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা তত বেশি দীর্ঘস্থায়ী হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকার দেখেছি। এখন আমরা এমন এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, যদি মহান জাতীয় সংসদকে সব রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা যায়, তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে।’
কায়সার কামাল আরও বলেন, ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া কোনও দেশের উন্নয়ন সম্ভব নয়। যখন গণতান্ত্রিক শাসনব্যবস্থা থাকে, তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আর আইনের শাসন প্রতিষ্ঠিত হলে মানবাধিকারও সুপ্রতিষ্ঠিত হয়।’

তিনি বলেন, ‘যে সমাজ ও রাষ্ট্রে আইনের শাসন, গণতান্ত্রিক বিধিব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজ ও রাষ্ট্রই উন্নতির পথে এগিয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, আরিফা জেসমিন নাহিন, প্রফেসর নুরুল হক, সমাজসেবক নাজমুল হাসান, জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিচালক (প্রশাসন) মাসুদ রানা, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহমেদ, ব্যবসায়ী জান্নাতুল বাকের খান নন্দন, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক রয়েল, জহির ফারুক, এজমল হক পাইলট, জাকির হোসেন, এ কে এম সানোয়ার আলম প্রমুখ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park