1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

ফতুল্লা ইউপি চেয়ারম্যান হিসেবে এনআরবি মামুন’কে দেখতে চায় সাধারণ জনগণ  

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:-
 

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব এনআরবি মামুনকে দেখতে চায় সাধারণ জনগণ। তিনি অতীতে জেলা ছাত্রদল ও জেলা তাঁতীদলের দ্বায়িত্ব পালন করে দীর্ঘ কয়েক বছর মশিউর রহমান রনির হাত ধরে নারায়ণগঞ্জ জেলা যুবদলের রাজনীতির সাথে জরিত সেইসাথে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাধারণ শ্রমজীবী দরিদ্র দুস্থ্যদের কল্যাণে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি দ্বায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ও রাজপথের লড়াকু কর্মী হিসেবে পরিচিত এনআরবি মামুনকে এলাকার অনেকেই একজন সৎ, শিক্ষিত, মার্জিত ও জনবান্ধব নেতা হিসেবে মনে করেন। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। সৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে বহুবার জেল খেটেছেন, হয়েছেন অত্যাচার নির্যাতনের শিকার।
এলাকাবাসীর দাবি, তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্ব হিসেবে এনআরবি মামুন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে এলাকার মাদক নির্মুল চাঁদাবাজি ছিনতাই বন্ধ সহ-সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। তার নেতৃত্বে শিক্ষা, অবকাঠামো এবং জনসেবামূলক বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
এছাড়াও স্থানীয়রা মনে করেন,শহীদ জিয়ার আদর্শ ধারন করে রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার প্রত্যাশা প্রকাশ করছেন স্থানীয় সাধারণ ভোটাররা।
তাদের বিশ্বাস, এনআরবি মামুন নির্বাচিত হলে ফতুল্লা ইউনিয়নের উন্নয়নের পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষারও যথাযথ প্রতিফলন ঘটবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park