1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

কে এম ইউসুফ,চট্টগ্রাম প্রতিনিধি:-

সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও এতিম শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ও ক্রীড়া সংগঠক মোস্তফা আলম মাসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা একরাম হোসেন চৌধুরী। উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন। শুরুতে সদস্য আকতার হোসেন নিজামীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ও নারী উদ্যোক্তা ফারহানা আফরোজ।

বক্তারা বলেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী এবং চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। এই দুটি বিভাগের মানুষের মধ্যে একটি অন্তর্মিল রয়েছে। সিলেটের মানুষ যেমন অতিথিপরায়ণ ও আন্তরিকতায় স্বাচ্ছন্দ্যময়ী ঠিক তেমনি চট্টগ্রামের মানুষ অতিথিপরায়ণ ও আন্তরিক। এ দুটি অঞ্চলের মানুষ দুটি বিভাগের জনমানুষ হলেও এ দুটি অঞ্চলের সামগ্রিক পরিবেশ তথা কৃষ্টি-সংস্কৃতি-সভ্যতায় প্রায়ই মিল।

বক্তারা আরো বলেন, চট্টগ্রাম এবং সিলেট একসময় এক বিভাগের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে তা ভৌগোলিকভাবে আলাদা হলেও সাহিত্য ও সংস্কৃতির দিক দিয়ে একই

সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম এ সবুর, সহসভাপতি মুছা আলম খান চৌধুরী, সহসভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম মহাসচিব এম নুরুল হুদা চৌধুরী, সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সাংবাদিক নজিব চৌধুরী, মোহাম্মদ তিতাস, নাহিদা আকতার, সিরাজুম মুনিরা রিমঝিম, আয়েশা সিদ্দিকা, কবি আসিফ ইকবাল, মো. মুজিবুর রহমান।

শেষে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park