1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

বাউফলের আদাবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় মোঃ শাহীন রেজা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৪৩ বার পঠিত

মোঃ ইউসুফ আলম মিলন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:-

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান ও বাউফল উপজেলার সাবেক ছাত্রনেতা, বিএনপির দুর্দিনের রাজপথের ত্যাগী নেতা মোঃ শাহীন রেজা আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি এলাকায় বিভিন্ন ধর্ম পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যার কথা শুনছেন।
তিনি জানান, জনগণের পাশে থেকে আগামী পাঁচ বছরে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আদাবাড়িয়া ইউনিয়ন গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
এ বিষয়ে মোঃ শাহীন রেজা বলেন,
“আমি ভোট কিনতে আসিনি। আমি এসেছি আদাবাড়িয়া ইউনিয়ন কে অপরাধের ছায়া থেকে বের করে মর্যাদার আসনে বসাতে। জনগণের দোয়া ও সমর্থন পেলে প্রথম ১০০ দিনের মধ্যেই পরিবর্তনের ভিত্তি স্থাপন করব। পাঁচ বছরের মধ্যে একটি নিরাপদ, আধুনিক ও সম্মানিত আদাবাড়িয়া ইউনিয়ন গড়ে তুলব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, আদাবাড়িয়া ইউনিয়ন বাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা এবং যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করাই হবে তার অগ্রাধিকার।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তার এই ঘোষণাকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park