1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রমে খুলনা বিভাগে নেতৃত্বে কেসিসি প্রশাসক মঞ্জু

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

মো: মাহমুদুর রহমান,খুলনা:-

দেশের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা জোরদার করতে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। এর পাইলট প্রকল্পের আওতায় খুলনা বিভাগে কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে।
মঙ্গলবার খুলনা নগরীর খালিশপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়। হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষামূলকভাবে ১৪টি স্থানে এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রযুক্তি নির্ভর তথ্য বিশ্লেষণের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে চিহ্নিত করে কার্ড প্রদান করা হচ্ছে।
সরকারের লক্ষ্য হলো এই উদ্যোগের মাধ্যমে নারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদার করা। আগামী বাজেটের পর এই কর্মসূচি সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তার বক্তব্যে বলেন,
“এখন ফ্যামিলি কার্ড পরবর্তীতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, ইমাম ও পুরোহিতদের সহায়তার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করি। বিশ্বাস করি ভালো মানুষকে দিয়েই নতুন পথ তৈরি হবে।”
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রথম পর্যায়ে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বাকি কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park