1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

তৃতীয় লিঙ্গের মানুষের জন্য নামাজ ও কোরআন শিক্ষার ব্যবস্তা করছেন সমাজকর্মী নুরুল আমিন 

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

রাশেদুল আলম,কক্সবাজার:-

কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ইউনিয়ন  তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় শিক্ষা দেওয়ার লক্ষ্যে কোরআন শিক্ষার ব্যবস্তা করা হয়েছে। 

শনিবার (৭ মার্চ ) দিনে নিজের ব্যতিক্রমী এ আয়োজনে এই ব্যবস্তা করেন  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজকর্মী, মোহাম্মদ নুরুল আমিন। 

তৃতীয় লিঙ্গের ওই দলটির দলপতি মো: দেলোয়ার প্রকাশ পুরাইয়া বলেন, সাধারণ মানুষের মধ্যে আমাদের জীবনাচার নিয়ে অনেক নেতিবাচক মনোভাব রয়েছে। সমাজের প্রধান জনগোষ্ঠীর সঙ্গে আমরা সহজেই খাপ খাইতে পারি না, ফলে সব ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। তাই ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে আমরা মূল্যবোধ উন্নত করতে পারব বলে আমর বিশ্বাস।

এ কার্যক্রমের আয়োজক মোহাম্মদ নুরুল আমিন বলেন : আজ যাদের সাথে দাঁড়িয়ে আছি, তারা খুরুশকুলের সেই তৃতীয় লিঙ্গের মানুষ, যাদের অনেকেই অবহেলা করে, দূরে সরিয়ে রাখে। অথচ তারাও মানুষ, তাদেরও স্বপ্ন আছে, কষ্ট আছে, আল্লাহর কাছে মাথা নত করার অধিকার আছে। এই রমজানে ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি তাদের জন্য নামাজ ও কোরআন শিক্ষার ব্যবস্থা করার। হয়তো আমার সামর্থ্য খুব ছোট, কিন্তু তাদের চোখের কৃতজ্ঞতা আর মুখের হাসি আমাকে বুঝিয়ে দেয়, মানুষের জন্য সামান্য পদক্ষেপও কতটা মূল্যবান হতে পরে। 

তৃতীয় লিঙ্গের যারা উপস্থিত ছিলেন : তারা হলেন  মো: দেলোয়ার প্র: পুরাইয়া,মো: আরফাত প্র :আদরী,ইউনুস প্র: হাসিনাবী,মো: ফাহিম প্র: সায়েমা,মনির হাসান প্র: সখি,নবাব মিয়া প্র: নাঈমা, সায়মুন প্র: লিলি,ছুরুত আলম প্র:সাদিয়া,হালামিয়া প্র: বুল বুলি প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park