1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

তালায় সহকারী কমিশনার ভূমি কতৃক উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

নব কুমার দে,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা বাণিজ্যিক কেন্দ্রে এক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের পুটিয়াখালী মৌজার ১৪৯ দাগের ক তপশীলভূক্ত জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের প্রেক্ষিতে উক্ত তপশীলভূক্ত জমি সরেজমিন পরিদর্শন করা হয় এবং সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালিত হয়। পরিদর্শনকালে দেখা যায় উক্ত ০.০১ একর ক তপশীলভূক্ত জমিতে স্থাপনা নির্মাণে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। সরকারি আদেশ অমান্য করার কারণে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় জরিমানা করাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন তালা সহকারী কমিশনার (ভূমি), রাহাত খান। এ সময় পাটকেলঘাটা থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে। সরকারি জমির দখল বজায় রাখার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের অবহিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park