1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

গোলখালী ইউনিয়নে চার মাসের ভিজিডি চাল বিতরণ শুরু, প্রথম পর্যায়ে ১১৩ জন পেলেন ১২০ কেজি করে চাল

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

মোঃ নাসির উদ্দিন,বিষেশ প্রতিনিধি পটুয়াখালী:-

গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়ন পরিষদে চার মাসের ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ১১৩ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গোলখালী ইউনিয়নে মোট ৪০০ জন ভিজিডি কার্ডধারী রয়েছেন। পর্যায়ক্রমে ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের উপকারভোগীরাও জনপ্রতি ১২০ কেজি করে চাল পাবেন। চার মাসের বরাদ্দ একত্রে বিতরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ, গলাচিপা সমাজসেবা অফিসের টেক অফিসার মোঃ সাইমুন রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রমিজ উদ্দিন এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল উপকারভোগীর হাতে বরাদ্দ পৌঁছে দেওয়া হবে।
উপকারভোগীরা এ সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ সহায়তা তাদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park