1. admin@dailyprotidinerbarta.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা মুন্সিগঞ্জ জেলা বিএনপি রাজনীতি হাল নেতৃত্বের আগামী গুরুত্বপূর্ণ শীর্ষে নেতা পন্থীরা। রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা জেলা ও দায়রা জজ,জেলা পরিষদ চেয়ারম্যান ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় স্লিপার বাস বন্ধ নয়, সুনির্দিষ্ট নীতিমালা চান মালিকরা হঠাৎ সেবা বন্ধ হলে কিস্তির চাপে নিঃস্ব হওয়ার আশঙ্কা, বিপাকে হাজারো শ্রমিক পরিবার নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জে মা,বোন,ভাতিজাদের জমি দখল ও দোকান ভাড়ার টাকা নিয়ে পারিবারিক বিরোধ, ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাউলশিল্পী পেহেলী ভৈরবীসহ ৯ জনের রায়েরবাগে হাফেজী মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, শরীরে নির্যাতনের চিহ্ন কর্ণফুলী টানেলে ব্যয় আয়ের দ্বিগুণ: সেতুমন্ত্রী

কদমতলী থানা রিপোর্টার্স ক্লাব ঢাকার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

মোঃ ফিরোজ শাহী,বিশেষ প্রতিনিধি:

রাজধানীর কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুগান্তরের সিনিয়র রিপোর্টার খোরশেদ আলমকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ সোলাইমানকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নান্নু মীর এবং উপদেষ্টা হিসেবে জাকির হোসেন মাঝি, পারভেজ মাসুদ, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আকাশ এবং সবুজ বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুতুল বাড়ি রুফটপে কমিটির কার্যক্রমের সূচনা

নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম গত ২৬ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রায়েরবাগের পুতুল বাড়ি রুফটপে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ সময় কবিতা আবৃত্তি ও গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন এটিএন বাংলার নাট্য নির্মাতা ও কমিটির উপদেষ্টা পারভেজ মাসুদ এবং উপদেষ্টা জাকির হোসেন মাঝি। গান পরিবেশন করেন দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি এবং দৈনিক প্রতিদিনের বার্তার প্রকাশক ও সম্পাদক ফিরোজ শাঁই ও বাবুল শেখ।

অনুষ্ঠানের উপস্থাপনা ও প্রাণবন্ত কথোপকথনের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের আনন্দ দেন দৈনিক দিন প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক এবং কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা শফিকুল ইসলাম সাদ্দাম। তার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় কদমতলী থানা ও আশপাশের এলাকায় কর্মরত আরও ৬০/৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কদমতলী এলাকার সাংবাদিকদের আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

তারা বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। একই সঙ্গে কদমতলী থানা রিপোর্টার্স ক্লাবকে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও কার্যকর সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।

নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং কদমতলী এলাকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রতিদিনের বার্তা
Theme Customized By Shakil IT Park