
রাশেদুল আলম,কক্সবাজার:-
কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ইউনিয়ন তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় শিক্ষা দেওয়ার লক্ষ্যে কোরআন শিক্ষার ব্যবস্তা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ) দিনে নিজের ব্যতিক্রমী এ আয়োজনে এই ব্যবস্তা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজকর্মী, মোহাম্মদ নুরুল আমিন।
তৃতীয় লিঙ্গের ওই দলটির দলপতি মো: দেলোয়ার প্রকাশ পুরাইয়া বলেন, সাধারণ মানুষের মধ্যে আমাদের জীবনাচার নিয়ে অনেক নেতিবাচক মনোভাব রয়েছে। সমাজের প্রধান জনগোষ্ঠীর সঙ্গে আমরা সহজেই খাপ খাইতে পারি না, ফলে সব ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। তাই ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে আমরা মূল্যবোধ উন্নত করতে পারব বলে আমর বিশ্বাস।
এ কার্যক্রমের আয়োজক মোহাম্মদ নুরুল আমিন বলেন : আজ যাদের সাথে দাঁড়িয়ে আছি, তারা খুরুশকুলের সেই তৃতীয় লিঙ্গের মানুষ, যাদের অনেকেই অবহেলা করে, দূরে সরিয়ে রাখে। অথচ তারাও মানুষ, তাদেরও স্বপ্ন আছে, কষ্ট আছে, আল্লাহর কাছে মাথা নত করার অধিকার আছে। এই রমজানে ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি তাদের জন্য নামাজ ও কোরআন শিক্ষার ব্যবস্থা করার। হয়তো আমার সামর্থ্য খুব ছোট, কিন্তু তাদের চোখের কৃতজ্ঞতা আর মুখের হাসি আমাকে বুঝিয়ে দেয়, মানুষের জন্য সামান্য পদক্ষেপও কতটা মূল্যবান হতে পরে।
তৃতীয় লিঙ্গের যারা উপস্থিত ছিলেন : তারা হলেন মো: দেলোয়ার প্র: পুরাইয়া,মো: আরফাত প্র :আদরী,ইউনুস প্র: হাসিনাবী,মো: ফাহিম প্র: সায়েমা,মনির হাসান প্র: সখি,নবাব মিয়া প্র: নাঈমা, সায়মুন প্র: লিলি,ছুরুত আলম প্র:সাদিয়া,হালামিয়া প্র: বুল বুলি প্রমুখ।